আমাদের সম্পর্কে
আল-আকসা নৈশ মাদ্রাসা
কর্মজীবী ও বয়স্কদের জন্য আধুনিক দ্বীনি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
আল-আকসা নৈশ মাদ্রাসা একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কর্মজীবী ও বয়স্ক শিক্ষার্থীদের জন্য সহজ ও আধুনিক পদ্ধতিতে কুরআন ও ইসলামিক শিক্ষা প্রদান করা হয়।
আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক ব্যক্তি তার দৈনন্দিন ব্যস্ততার মাঝেও দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ পায়।
আমাদের লক্ষ্য
দ্বীনি শিক্ষাকে সহজ, সুন্দর ও সবার জন্য গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।
- সকল বয়সের মানুষের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়া
- শুদ্ধভাবে কুরআন শিক্ষা প্রদান
- নৈতিকতা ও আদব-আখলাকে গড়ে তোলা
- নামাজ ও দৈনন্দিন আমল সম্পর্কে সচেতনতা তৈরি
আমাদের বৈশিষ্ট্য
আমাদের মাদ্রাসাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কিছু বিশেষ দিক।
অভিজ্ঞ শিক্ষক
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে যত্নসহকারে পাঠদান করা হয়।
সুবিধাজনক সময়
কর্মজীবী ও ব্যস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপযোগী সময়সূচি নির্ধারণ করা হয়।
আধুনিক পদ্ধতিতে পাঠদান
সহজবোধ্য ও বাস্তবমুখী পদ্ধতিতে দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।
ইসলামিক পরিবেশ
শান্ত, পরিচ্ছন্ন ও দ্বীনভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়।
নিরাপত্তা ব্যবস্থা
সার্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
নৈতিক উন্নয়ন
শুধু শিক্ষা নয়, চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়।
আমাদের দ্বীনি শিক্ষা ও কার্যক্রম
আল-আকসা নৈশ মাদ্রাসা কর্মজীবী ও বয়স্কদের জন্য একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
এখানে নিয়মিত কুরআন শিক্ষা, ইসলামিক আলোচনা, প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও আমলের উন্নয়ন করা হয়।
কুরআন শিক্ষা
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, নাজেরা ও মৌলিক তাজবীদ শিক্ষা প্রদান করা হয়।
ইসলামিক কুইজ ও পরীক্ষা
সিরাতুন্নবী (সাঃ) সহ বিভিন্ন ইসলামিক বিষয়ে কুইজ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নামাজ শিক্ষা
শিক্ষার্থীদের সঠিকভাবে নামাজ আদায়, দোয়া ও মাসআলা শেখানো হয় এবং নিয়মিত অনুশীলনের ব্যবস্থা রয়েছে।
নৈতিক শিক্ষা সেশন
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, নাজেরা ও মৌলিক তাজবীদ শিক্ষা প্রদান করা হয়।
বিশেষ ওলামা আলোচনা
বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
শ্রেণিকক্ষ পাঠদান
শিক্ষার্থীদের সঠিকভাবে নামাজ আদায়, দোয়া ও মাসআলা শেখানো হয় এবং নিয়মিত অনুশীলনের ব্যবস্থা রয়েছে।
আমাদের প্রতিষ্ঠাতা
“আল-আকসা নৈশ মাদ্রাসা” শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্ন, একটি আমানত এবং একটি দ্বীনি আন্দোলন। ইসলামের সুমহান আদর্শকে বয়স্ক নারী ও পুরুষদের মাঝে সহজ ও সুন্দরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
বর্তমান যুগে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব-আখলাক ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা একজন মানুষকে আলোকিত করে, পরিবারকে সুন্দর করে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করে। সেই লক্ষ্যকে সামনে রেখেই “আল-আকসা নৈশ মাদ্রাসা” নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই প্রতিষ্ঠানে বয়স্ক নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যের সাথে কুরআন তিলাওয়াত, সহীহ তাজবীদ, ইসলামের মৌলিক জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জন করতে পারেন। আমাদের প্রচেষ্টা কেবল শিক্ষা প্রদান নয়; বরং একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করা।
সকলের সহযোগিতা, আন্তরিকতা ও দোয়ার মাধ্যমে আজ এই প্রতিষ্ঠানটি একটি বিশ্বস্ত দ্বীনি শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই সকল শুভানুধ্যায়ী মানুষদের, যারা এই মহৎ কাজে পাশে থেকে উৎসাহ ও সহায়তা প্রদান করছেন।
আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সকলের সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকবে এবং “আল-আকসা নৈশ মাদ্রাসা” আরও বৃহৎ পরিসরে ইসলামের আলো ছড়িয়ে দিতে সক্ষম হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং একে নাজাতের উসিলা বানান—আমীন।
মোহাম্মদ আবু দাউদ
প্রতিষ্ঠাতা ও পরিচালক
শিক্ষকবৃন্দ
আমাদের মাদ্রাসার অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের নৈতিক, ইসলামিক ও একাডেমিক শিক্ষা প্রদানে আন্তরিকভাবে নিবেদিত।
মুফতি জাকারিয়া আল-ফারুকী
উপদেষ্টা এবং শিক্ষক
মাওলানা মোহাম্মদ রজব আলী
আবাসিক শিক্ষক
মাওলানা মুফতি ইসমাইল হোসেন
উপদেষ্টা এবং শিক্ষক